মাঠে মাঠে কাশফুলের আগমনী বার্তা, ভোরের উঠোনে শিউলি ফুলের সমারোহ, বাতাসে হিমেল পরশ শরতের আগমন। একই ভাবে বাংলা­তথাভারতবর্ষতথাবিশ্বমানবের আকুল প্রতক্ষা দশভূজার আগমনে। বিশ্বের যেখানেই বাঙ্গালী সেখানেই বাজে উৎসবের মঙ্গল শঙ্খ। সারা বছরের ক্লান্তি যেন দূর হয়ে যায়, কি যেন এক অজানা আনন্দে। আমাদের মা আসছেন। অনেক দুঃখ, অনেক কষ্ট আছে, অভাব অভিযোগ আছে, তা সত্তেও মাতৃ পূজায় আমরা নিবেদিত  প্রান। সংহতি আবাসনের দূর্গোৎসব এবার ১৪ বছরে পদার্পন করলো। আমরা দুর্গাপূজার সেই প্রাচীন স্নিগ্ধতাকে হারিয়ে যেতে দিইনি। জাঁক-জমক বা আরম্বড়ে আমাদের আবাসনের একান্ত ঘরোয়া পূজা হয়তো শ্রেষ্ঠত্তের সন্মানের দৌড়ে কখনই সামিল নয়, তবুও পূজার দিন গুলিতে আবাসিকদের আনন্দ, উচ্ছ্বাস ও উৎসাহ দেখে মনে হয় আমাদের প্রচেষ্টা যথার্থই সার্থক। এই উৎসবকে সুন্দর করে তুলবার জন্য যারা বিভিন্ন ভাবে আমাদের সাহায্য ও সহযোগিতা করেছেন তাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। যারা স্মরণিকাতে বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করেছেন তাদেরও জানাই অশেষ ধন্যবাদ। শারদীয়া শুভেচ্ছা সহ,

অজয় চক্রবর্তী

কার্যকরি সভাপতি

সংহতি আবাসন দূর্গোৎসব কমিটি ২০১৪