শরতের আভায় কাশফুলের শোভায় মহালয়ার সুরে সুরে আবার ভেসে এলো দেবী পক্ষের সূচনা। বেজে উঠলো ঢাক। জেগে গেল নীল আকাশে সাদা মেঘের আনাগোনা। এমনি করে আরও একটি বছর কাটিয়ে এবার ১৪ বছরে পড়লো আমাদের আবাসনের পূজা। বছরান্তের প্রতিক্ষায় থাকা আমাদের এই শারদোৎসব। আর উৎসবকে ঘিরে পূজার কদিন চলে বিভিন্ন অনুষ্ঠান। প্রতিটি আবাসিকই নানান ভাবে যুক্ত থাকেন এতে। মহিলাদের ভূমিকা এবারে ছিল উল্লেক যোগ্য। পূজার দিন গুলো তাদের কাছে ছিল প্রতিযোগিতা মূলক উৎসব। তারা বুঝিয়ে দিতে পেরেছে যে সংহতি আবাসনএকটি যৌথ পরিবার ছাড়া আর কিছু নয় এখানেই আমাদের সার্থকতা। এবারো নারী-পুরুষ মেলবন্ধনে ঢাকের-তালে কোমর-দুলিয়ে শোভাযাত্রার মধ্যে দিয়ে  দেবীকে নিরঞ্জনের পথে নিয়ে যাওয়া হয়। চলতে থাকা উৎসবের যবনিকা পরে দীপাবলি দিয়ে। ফেলে আসা বছরগুলর মতো এবারও আমাদের এই মহা উৎসবকে সার্থক ও সুন্দর রূপ দিতে যারা বিভিন্ন ভাবে সাহায্যসহযোগিতার হাত বাড়িয়েছেন তাদের সকলকেই জানাই শারদীয়ার অভিনন্দন। আসছে বছর আবার হবে।

প্রান্তোষ পাল

সম্পাদক

সংহতি আবাসন দূর্গোৎসব কমিটি ২০১৪